Posts

জীবনের গল্প

Image
            জীবনের গল্প দুটি ছোট আকারের ঝুড়ি। একটিতে কেজি ছয়-সাত বরই। অন্যটিতে তিন পদ—বিট, শাকালু ও বোম্বাই মরিচ। বিট হবে কেজি চারেক, শাকালু দুই-আড়াই কেজি আর বোম্বাই মরিচ আধা কেজির মতো। সারা দিনের বিক্রিবাট্টা শেষে তখনো এই পরিমাণ পণ্য অবিক্রিত। সন্ধ্যা তখন আসছি আসছি করছে, ঘড়ির কাঁটায় সোয়া পাঁচটা—সব মিলিয়ে সকালে রাজধানীর কারওয়ান বাজার থেকে ২ হাজার ১০০ টাকার পণ্য কিনেছিলেন আবুল বাশার। তখন পর্যন্ত ১ হাজার ৪০০ টাকার পণ্য বিক্রি করতে পেরেছেন। অর্থাৎ, চালান উঠতে বাকি ৭০০ টাকা। এর ওপর যা আসবে, তা-ই লাভ, অর্থাৎ সেটাই হবে তাঁর সেদিনের আয়। ‘শীতের কামড়’ বলতে যা বোঝায়, মাঘকে গত কয়েক দিন তেমনই তীব্রভাবে টের পাওয়া গেছে! দেশজুড়ে সবারই কাপুঁনি ধরিয়ে দিয়েছিল দাপুটে ঠান্ডা। আগাপাছতলা কংক্রিটে মোড়া ঢাকা শহরও এতটুকু তেঁতে উঠছিল না, সেদিন ১৭ জানুয়ারিও সারা দিন ছিল শীতের দখলে। দিন যত ঢলে পড়ছিল, তাপমাত্রার পারদ যেন তত নামছিল। সূর্য তার মুখ না দেখানোয় খাড়া দুপুর আর হেলে পড়া সন্ধ্যার তেমন ফারাক করা যাচ্ছিল না। নেহাত শহরে বিজলিবাতির ঝকমকি থাকে, তাই একটু আগেভাগে সড়কের দুই পাশের দোক...